| | পটিয়ার তাপমাত্রা: --°C
চট্টগ্রাম

ডিজিটাল পটিয়া বাস্তবায়নের প্রত্যয়ে স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন

ডিজিটাল পটিয়া বাস্তবায়নের প্রত্যয়ে স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন; আল জামিয়া ইসলামিয়া পটিয়া; পটিয়া মাদ্রাসা; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামিয়া ইসলামিয়া পটিয়া'র সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ যাকারিয়া

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ ডিজিটাল পটিয়া বাস্তবায়নে তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে গত ১৯ আগস্ট রোজ বুধবার বিকেলে ‘স্টারলিট ফাউন্ডেশন’ পরিচালিত “স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট” পটিয়ার শুভ উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

ডিজিটাল পটিয়া বাস্তবায়নের প্রত্যয়ে স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন; পটিয়া সরকারী কলেজ; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পটিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.এন.এম ইউছুফ চৌধুরী

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তা'লীমুল কুরআন কমপ্লেক্সের সম্মানিত পরিচালক ও স্টারলিট ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ ক্বারী তৈয়ব, পটিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.এন.এম ইউছুফ চৌধুরী, জামিয়া ইসলামিয়া পটিয়া'র সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ যাকারিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও স্টারলিট ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী হুমায়ূন কবির খালভী, স্টারলিট ফাউন্ডেশনের মহাসচিব-স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট এর পরিচালক জাহিদুল ইসলাম জিহান ও সহকারী পরিচালক আরিফুর রহমান, প্রধান প্রশাসনিক কর্মকর্তা তারেকুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং এক ঝাঁক তরুণ ছাত্র।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...