| | পটিয়ার তাপমাত্রা: --°C
আশিয়া

পটিয়ার আশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা প্রদান

পটিয়ার আশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা প্রদান; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ার আশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে সামশুল হক চৌধুরী এমপি

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়ার আশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় বন্যা কবলিত প্রায় দুই হাজার পরিবারের মাঝে গতকাল শুক্রবার বিকেলে আশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। উক্ত ত্রাণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সামশুল হক চৌধুরী এমপি। 

এ সময় সামশুল হক চৌধুরী এমপি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য মনে সাহস রেখে বন্যার পানি নামার সাথে সাথে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে কৃষকদের ধানবীজ সংগ্রহ করে চাষাবাদ করতে পরামর্শ দেন। এছাড়া উপজেলার বন্যা কবলিত ইউনিয়ন আশিয়া, কাশিয়াইশ, বড়লিয়াসহ পার্শবর্তী বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন সামশুল হক চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. রাশেদ মনোয়ার, চেয়ারম্যান এম.এ হাশেম, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সালেহ চৌধুরী, পশ্চিম পটিয়া উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক মাহমুদুল হক, আশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলামুর রহমান মঞ্জু , সাধারণ সম্পাদক আইয়ুব আলী চৌধুরী, এম. এজাজ চৌধুরী, কামাল উদ্দিন, ইউপি সদস্য বেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, বাবু মেম্বার, আবদুল গফুর, মন্সেফ আলী, জাহাঙ্গীর আলম, শাহেদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, ইমরান উদ্দিন বশির, আবদুর রহিম, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, মহিউদ্দিন, মোহাম্মদ শওকত, রনি প্রমুখ।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...