| | পটিয়ার তাপমাত্রা: --°C
চট্টগ্রাম

পটিয়া স্টুডেন্টস ফোরাম-চবি’র ইফতার মাহফিল

পটিয়া স্টুডেন্টস ফোরাম-চবি’র ইফতার মাহফিল; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়া স্টুডেন্টস ফোরাম-চবি’র ইফতার মাহফিল

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ ‘পটিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর উদ্যোগে বৃহষ্পতিবার (১৪ জুন ২০১৮) পটিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌর মেয়র হারুনুর রশিদ। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত বক্তরা বক্তব্যে পটিয়াস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে পটিয়া থেকে সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাস সার্ভিস চালু করার দাবি জানান। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র হারুনুর রশিদ শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে পটিয়া থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরাসরি যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় বাসের কথা বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...