| | পটিয়ার তাপমাত্রা: --°C
চট্টগ্রাম

পটিয়া বাইপাসে সড়ক দূর্ঘটনায় শ্যামলী বাসের ধাক্কায় নিহত ১, আহত ২

পটিয়া বাইপাসে সড়ক দূর্ঘটনায় শ্যামলী বাসের ধাক্কায় নিহত ১, আহত ২;
পটিয়া বাইপাসে সড়ক দূর্ঘটনায় শ্যামলী বাসের ধাক্কায় নিহত ১; আহত ২

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় শ্যামলী পরিবহনের এক বাসের ধাক্কায় রহিম উদ্দিন (৩৮) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই যাত্রী। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিম উদ্দিন পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার মোঃ নূরনবীর ছেলে। আহত দুই যাত্রী হলেন- ভাটিখাইন এলাকার রফিকুল আলমের ছেলে মোঃ শুভ (১৭) ও একই এলাকার মোঃ মনিরুজ্জামানের ছেলে মোঃ বাদশা মিয়া (৪০)। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ আলাউদ্দিন তালুকদার জানান, পটিয়া বাইপাস এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে একজন নিহতসহ তিনজন গুরুতর আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রহিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...