![]() |
| পটিয়ায় মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় মোড়ক উন্মোচন |
ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ মুজিববর্ষ উপলক্ষ্যে পটিয়া উপজেলার ১০ হাজার শিক্ষার্থীর মাঝে মুজিববর্ষের স্মারক হিসেবে টিশার্ট, লোগো ও মগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার ১৭ মার্চ সকাল ১০ টায় একযোগে উপজেলার ২২২ টি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এ অনুষ্ঠানমালা শুরু হবে। এসময় শতশত কবুতর ও বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ঘোষিত সাবেক মহকুমা (জেলা) বৃহত্তর পটিয়ায় মুজিববর্ষের সূচনা হবে। থাকবে জাতীয় সংগীত এবং ১০০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ কর্মসূচি।

মন্তব্য করুন