![]() |
| Bangladesh Institute of Tropical and Infectious Diseases (BITID), Chittagong |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস শনাক্তকরণে কিটের সংকট তৈরি হয়েছে চট্টগ্রামের একমাত্র করোনা টেস্টিং ল্যাব বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) এ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রতিষ্ঠানটি ৯৬০ কিট পেলেও তা সম্পূর্ণ নয় বলে জানিয়েছেন পরীক্ষার সাথে সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, একটি কোভিড-১৯ করোনার নমুনা পরীক্ষা সম্পন্ন করতে তিনটি ধাপে কাজ করতে হয়। কিন্তু ঢাকার আইইডিসিআর থেকে যেসব কিট পাঠানো হয়েছে তা সর্বশেষ ধাপ অর্থাৎ পিসিআর মেশিনে কাজ করার জন্য। এর সাথে প্রয়োজনীয় আরও যেসব উপাদান সামগ্রী রয়েছে তা দেয়া হয় নি। যার ফলে ৯৬০ টি অসম্পূর্ণ কিট দিয়ে আগামীকাল নমুনা পরীক্ষা করা প্রায় অনিশ্চিত।
আইইডিসিআর সূত্র জানায়, গত ২৫ মার্চ ঢাকার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে ৮৫০ কিট বরাদ্দ প্রদান করা হয় চট্টগ্রামের বিআইটিআইডিকে। পরে বিদেশি একটি দাতা সংস্থা থেকে আরও ১০০ কিট বরাদ্দ দেয়। এছাড়া বিআইটিআইডির কাছে পূর্বে থেকে ১০০ কিট মজুদ থাকায় সব মিলিয়ে ১ হাজার ৫০টি কিটে এতদিন করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে আসছিল। এর পর কিট শেষ হয়ে আসলে মঙ্গলবার আরও কিছু কিট দেয় আইইডিসিআর।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডি’র মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমেদ। তিনি জানান, ‘আমাদের ল্যাবটি বিদেশি ফান্ডের মাধ্যমে পরিচালিত। যার কারণে আমাদেরকে সব সময় পিসিআরের মাধ্যমে বিভিন্ন গবেষণার কাজ করতে হয়। গবেষণার জন্য যেসব উপাদান এখানে রয়েছে সেখান থেকে কিছু দিয়ে হয়তো আরও একদিন মত কাজ চালাতে পারবো। কিন্তু বর্তমানে প্রতিদিনি যেহেতু করোনা ভাইরাস শনাক্তকরণে প্রায় ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়; এখন হয়তো এই পরিমাণ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে না।’

মন্তব্য করুন