ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পটিয়ার কৃতি ব্যক্তিত্ব ড. আহমদ কায়কাউস।
সরকারী চাকরি আইন, ২০১৮ এর ৪৩(১)(ক) ধারা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর থেকে তাকে অবসর প্রদান করে আজ বুধবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেই সাথে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ আগামী ০১ জানুয়ারি হতে তাকে ১ বছরের অবসরোত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ২৯ ডিসেম্বর ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়। তখন থেকে তিনি প্রায় এক বছর এই পদে দায়িত্ব পালন করলেন।
তবে, এখন পর্যন্ত নতুন করে কাউকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।
প্রশাসন ক্যাডারের ৮৪, ৮৫ এবং ৮৬ ব্যাচের মধ্য থেকে সরকারের বিশ্বস্ত কাউকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে এ নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।
প্রজ্ঞাপন

মন্তব্য করুন