| | পটিয়ার তাপমাত্রা: --°C
করোনা

গণপরিবহনের ভাড়া ৬০% বাড়ানো হয়েছে : সড়কমন্ত্রী

গণপরিবহনের ভাড়া ৬০% বাড়ানো হয়েছে : সড়কমন্ত্রী; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; সংবাদ; সারাদেশ; ঢাকা
গণপরিবহনের ভাড়া ৬০% বাড়ানো হয়েছে : সড়কমন্ত্রী

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ করোনায় সংক্রমণের হার উর্ধ্বগতি হওয়ায় আগামীকাল বুধবার (৩১ মার্চ) হতে সারাদেশে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ০২ সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে।’ 

আজ মঙ্গলবার (৩০ মার্চ) সকালে মন্ত্রী তার সরকারী বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনের অর্ধেক আসন খালি রেখে এবং মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়ে সড়কমন্ত্রী গণপরিবহনের মালিক-শ্রমিকদের এ বিষয়ে কঠোর হবার নির্দেশনা দেন। করোনার সংক্রমণের হার উর্ধ্বগতি হওয়ায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার জন্য দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রেস রিলিজ

 

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...