| | পটিয়ার তাপমাত্রা: --°C
করোনা

০৫ মে পর্যন্ত বর্ধিত লকডাউন, খোলা থাকবে দোকানপাট-শপিংমল

 

০৫ মে পর্যন্ত বর্ধিত লকডাউন, খোলা থাকবে দোকানপাট-শপিংমল; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; সংবাদ; সারাদেশ; ঢাকা; করোনা; করোনা ভাইরাস; Covid, Covid 19; Corona
০৫ মে পর্যন্ত বর্ধিত লকডাউন, খোলা থাকবে দোকানপাট-শপিংমল

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ  দেশে করোনার সংক্রমণের উর্ধ্বগতি হওয়ায় গত ১৪ এপ্রিল হতে চলমান লকডাউনের মেয়াদ আগামী ০৫ মে পর্যন্ত বর্ধিত করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। 

এ সময় চলবে না বাস, ট্রেন, লঞ্চ, প্লেন। তবে খোলা থাকবে শিল্প-কারখানাসহ দোকানপাট-শপিংমলসমূহ। 

মন্ত্রীপরিষদ বিভাগের ‍উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৪ এপ্রিল থেকে দেয়া দুই দফা লকডাউনের সময় সকল প্রকার গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ এবং জরুরী সেবা, পণ্য পরিবহন, ওষুধ, জ্বালানী, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, গার্মেন্টস সামগ্রী ও সংবাদপত্র এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।’ 

এ নিয়ে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বর্ধিত করা হল।

মন্ত্রীপরিষদ বিভাগ আজ সোমবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে, সকাল ১০টা হতে থেকে রাত ৭টা পর্যন্ত খাবার দোকানপাট-শপিংমল খোলা রাখার কথা বলা হয়।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন


মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...