|
| ১৬ মে পর্যন্ত আবারো বাড়লো লকডাউন, চলবে গণপরিবহন |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশে করোনার সংক্রমণের উর্ধ্বগতি হওয়ায় গত ১৪ এপ্রিল হতে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার সচিবালয়ে মন্ত্রীসভার সভায় এ সিদ্ধান্তের কথা জানান সচিব। এ সময় গণপরিবহন চলার কথা জানান তিনি। খোলা থাকবে শিল্প-কারখানাসহ
দোকানপাট-শপিংমলসমূহ।
এর আগে ১৪ এপ্রিল থেকে দেয়া লকডাউনের মেয়াদ এ নিয়ে চতুর্থ দফায় বর্ধিত করা
হল।
মন্ত্রীপরিষদ সচিব জানান, ‘আজ সিদ্ধান্ত হয়েছে, লকডাউন যেটা আছে, ঈদ তো ১৪ তারিখ। ১৬ মে পর্যন্ত এভাবে কনটিনিউ করবে। আর গণপরিবহন জেলার ভেতর চলাচল করতে পারবে, ০৬ মে থেকে চলবে। এক জেলার বাস আরেক জেলায় চলবে না। লঞ্চ ও ট্রেন বন্ধ থাকবে।’
টানা চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ বাড়ানোর পর এবারই প্রথম গণপরিবহন চলার ব্যাপারে ইঙ্গিত
দিলেন মন্ত্রীপরিষদ সচিব।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন

মন্তব্য করুন