|
| ২৩ মে পর্যন্ত বাড়লো লকডাউন, বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশে করোনার সংক্রমণের উর্ধ্বগতি হওয়ায় গত ১৪ এপ্রিল হতে চলমান লকডাউনের মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আজ রবিবার (১৬ মে) মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় চলবে গণপরিবহন, তবে বন্ধ থাকবে আন্তঃজেলা পরিবহন। খোলা থাকবে
শিল্প-কারখানাসহ দোকানপাট-শপিংমলসমূহ।
এর আগে ১৪ এপ্রিল থেকে দেয়া লকডাউনের মেয়াদ এ নিয়ে পঞ্চম দফায় বর্ধিত করা
হল।
এদিকে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আবারো
বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল ধরনের স্কুল,
কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ইত্যাদি আগামী ২৯ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে
জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি

মন্তব্য করুন