|
| ৩০ মে পর্যন্ত বাড়লো লকডাউন, চলবে আন্তঃজেলা গণপরিবহন |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশে করোনার সংক্রমণের বিস্তার রোধকল্পে গত ১৪ এপ্রিল হতে চলা লকডাউনের
মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রবিবার (২৩ মে) এ তথ্য জানানো হয়।
আগামীকাল হতে অর্ধেক আসন খালি রেখে আন্তঃজেলা সহ সবধরনের গণপরিবহন চলার কথা
জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে ১৪ এপ্রিল থেকে দেয়া লকডাউনের মেয়াদ এ নিয়ে ৬ষ্ট দফায় বর্ধিত করা
হল।
টানা ৬ষ্ট দফায় লকডাউনের মেয়াদ বাড়ানোর পর এবারই প্রথম আন্তঃজেলা গণপরিবহন
চলার ব্যাপারে নির্দেশনা দেয়া হল।
গণপরিবহনের পাশাপাশি লঞ্চ, ট্রেন ইত্যাদিও অর্ধেক আসন ফাঁকা রেখে চলার কথা জানায়
সংশ্লিষ্ট সূত্র।
এদিকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন আগামীকাল সোমবার হতে অর্ধেক
আসন খালি রেখে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলার বিষয়ে জানান।
আজ রবিবার রেল ভবনে এক অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন বলে গণমাধ্যমকে জানান রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি

মন্তব্য করুন