![]() |
| করোনাঃ ০৬ জুন পর্যন্ত বাড়লো চলমান বিধিনিষেধ |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশে করোনার সংক্রমণের বিস্তার কমাতে গত ১৪ এপ্রিল হতে চলা কঠোর লকডাউনের মেয়াদ বিধিনিষেধ হিসেবে আগামী ০৬ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রবিবার (৩০ মে) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ৩০ মে মধ্যরাত থেকে ০৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।
এর আগে ১৪ এপ্রিল থেকে দেয়া লকডাউনের মেয়াদ এ নিয়ে ৭ম দফায় বর্ধিত করা হল।
এবারই প্রথম শিথিল ‘লকডাউন’ এর স্থলে ‘বিধিনিষেধ’ শব্দ উল্লেখ করা হল।
করোনা সংক্রমণের হার ৫% এ না আসা পর্যন্ত এই বিধিনিষেধ অব্যাহত থাকবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি জানান, ‘সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া শেষ হলে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে।’
এ সময় পূর্বের ন্যায় খোলা থাকবে দোকানপাট-শপিংমল, অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে সকল ধরনের গণপরিবহন। সীমিত পরিসরে চলবে ব্যাংকিং ব্যবস্থা।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি

মন্তব্য করুন