| ঢাকাগামী দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ, ৭ জেলায় লকডাউন |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঢাকাগামী দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।
সোমবার মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে পরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নেয় বলে জানায় সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ২২ জুন সকাল ৬টা হতে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।
এর আগে বিকেলে সচিবালয়ে এক বৈঠকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।
তবে এ সময় চলবে ট্রেন ও নৌযান। লকডাউন ঘোষিত ৭ জেলায় থামবে না ট্রেন, ভিড়বে না নৌযান। করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে এসব জেলায় সরকার কর্তৃক কঠোর বিধি-নিষেধ আরোপের পর রেল বিভাগ ও বিআইডব্লিউটিএ এ সিদ্ধান্ত জানায়।
মন্তব্য করুন