| করোনাঃ সোমবার থেকে সারাদেশে ’কঠোর লকডাউন’ |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ করোনার বিস্তার কমাতে এ সংক্রান্ত পরামর্শক কমিটির সুপারিশে আগামী সোমবার (২৮ জুন) হতে সারাদেশে ’কঠোর লকডাউন’ জারী ঘোষণা দিয়েছে সরকার।
শনিবার মন্ত্রীপরিষদ বিভাগ হতে এ সংক্রান্ত বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।
এই সময় জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জরুরী পরিষেবা ছাড়া সকল প্রকার সরকারী-বেসরকারী অফিসসমূহ বন্ধ থাকবে। বন্ধ থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যান ছাড়া সকল প্রকার ধরনের যানবাহন। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন এবং গণমাধ্যম এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
মন্তব্য করুন