| করোনা লকডাউনঃ ১৪ জুলাই মধ্যরাত হতে নেই কোন বিধিনিষেধ |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশে করোনার সংক্রমণের বিস্তার রোধকল্পে গত ০১ জুলাই হতে চলমান লকডাউনের মেয়াদ শিথিল করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আগামী ১৪ জুলাই মধ্যরাত হতে ২৩ জুলাই সকাল পর্যন্ত মোট ৯দিন লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়।
এ সময় চলবে আন্তঃজেলা সহ সবধরনের গণপরিবহন।
পবিত্র ঈদ উল আযহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে- এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
তবে এই সময়েও জনগণকে সর্বাবস্থায় সতর্ক থাকতে, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি ‘কঠোরভাবে’ অনুসরণ করতে বলেছে সরকার।
ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা হতে ০৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্বের বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
মন্তব্য করুন