| | পটিয়ার তাপমাত্রা: --°C
আন্তর্জাতিক

দিলদার হোসেন দিলু আন্তর্জাতিক উশু কুংফু কনফেডারেশনের সেক্রেটারী জেনারেল নির্বাচিত

দিলদার হোসেন দিলু আন্তর্জাতিক উশু কুংফু কনফেডারেশনের সেক্রেটারী জেনারেল নির্বাচিত, কুংফু, বাংলাদেশ, Kungfu, China, Japan, Bangladesh, Wshu Kung Fu Confederation
দিলদার হোসেন দিলু আন্তর্জাতিক উশু কুংফু কনফেডারেশনের (IWKFC) সেক্রেটারী জেনারেল নির্বাচিত


ভয়েস অব পটিয়া-স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের প্রেসিডেন্ট দিলদার হোসেন দিলু আন্তর্জাতিক উশু কুংফু কনফেডারেশনের সেক্রেটারী জেনারেল নির্বাচিত হয়েছেন। 

৩৩ টি দেশের ৪৯ জন সিনিয়র গ্র্যান্ডমাস্টারের উপস্থিতিতে ১টি ‍জুম মিটিং এ ৪৯ জন মেম্বারের এক্সিকিউটিভ কমিটি গঠিত হয়। সেখানে বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের প্রেসিডেন্ট দিলদার হোসেন দিলু সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল ওয়ালিউল রহমান সেই এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার নির্বাচিত হন। 

আন্তর্জাতিক উশু কুংফু কনফেডারেশনে যে ৩৩টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে সে দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, চীন, মেক্সিকো, আমেরিকা, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, ভারত, পাকিস্তান, ভেনিজুয়েলা, হংকং, আর্জেন্টিনা, ব্রাজিল, ভিয়েতনাম, ইরান, কিউবা, বলিভিয়া, আলজেরিয়া, আফগানিস্তান, বুরকিনা ফাসো, সিরিয়া, জর্ডান, স্পেন, পর্তুগাল, পুয়ের্তো রিকো, পেরু, ইতালি, ইরাক, মিশর, সুদান, কোপারা, ফ্রান্স এবং ডমিনিকান রিপাবলিক। 

আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় নানান স্তরের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছে।

উল্লেখ্য, দিলদার হোসেন দিলু চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন। পটিয়ার মানুষও তার এ অর্জনে উচ্ছ্বসিত।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...