| | পটিয়ার তাপমাত্রা: --°C
অর্থনীতি

এক লাফে ৫১% বাড়লো জ্বালানি তেলের দাম

এক লাফে ৫১% বাড়লো জ্বালানি তেলের দাম; জ্বালানি; জ্বালানী; তেল; ডিজেল; কেরোসিন; অকটেন; পেট্রোল
এক লাফে ৫১% বাড়লো জ্বালানি তেলের দাম

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশে আবারো বাড়ানো হল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বেড়ে হয়েছে প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা। অকটেনের দাম ৫১.৬৮% বেড়ে হয়েছে প্রতি লিটার ১৩৫ টাকা। 

বিশ্ববাজারের সাথে সমন্বয় করে এ দাম বাড়ানো হয়েছে বলে জানায় জ্বালানি মন্ত্রণালয়। 

আজ শুক্রবার মধ্যরাতের পর থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পর শুক্রবার রাতে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা ভিড় জমিয়েছেন।


মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...