| | পটিয়ার তাপমাত্রা: --°C
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের উপর নিষিদ্ধ ফসফরাস বোমাবর্ষণ দখলদার ইসরাইলের

ফিলিস্তিনিদের উপর নিষিদ্ধ ফসফরাস বোমাবর্ষণ করছে দখলদার ইসরাইল; ফিলিস্তিন; গাজা; পশ্চিম তীর; লেবানন; Palestine; Gaza; West Bank; Lebanon; Israel
ফিলিস্তিনিদের উপর নিষিদ্ধ ফসফরাস বোমাবর্ষণ দখলদার ইসরাইলের

ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফিলিস্তিনি গণহত্যায় আন্তর্জাতিকভাবে ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমার ব্যবহার করছে ইহুদি সন্ত্রাসবাদী অবৈধ দখলদার ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানায়, দখলদার সন্ত্রাসবাদী ইসরাইলি বাহিনী সোমবার দিবাগত রাত থেকে গাজার আল-কারামা এলাকায় সাদা ফসফরাস বোমা ফেলেছে। 

বার্তাসংস্থা আল-জাজিরা জানায়, হামলায় এ পর্যন্ত ১,৫৮০ জন ফিলিস্তিনি নিহত এবং ৭,৩১২ জন আহত হয়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তারা ইসরাইলি বাহিনী কর্তৃক গাজা উপত্যকা এবং লেবাননে আন্তর্জাতিকভাবে ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমা ফেলার প্রমাণ পেয়েছে। 

অত্যন্ত দাহ্য এই রাসায়নিক পদার্থ কখনো কখনো সামরিক বাহিনী এলাকা চিহ্নিত করতে ব্যবহার করে। তবে এই বোমা মানুষকে মারাত্মকভাবে পুড়িয়ে ফেলতে পারে। জনবহুল জায়গায় এই বোমা ফেলা মারাত্মক। মানুষ, ঘরবাড়ি, মাঠ, বেসামরিক ভবনসহ আশপাশে যা-ই থাকুক তা পুড়িয়ে ফেলবে।

হিউম্যান রাইটস ওয়াচের আহমেদ বেনচেমসি আল জাজিরাকে বলেন, যখন এই বোমা একটি বিস্তৃত অঞ্চল লক্ষ্য করে ফেলা হয়, তখন স্থল বিস্ফোরণের চেয়ে বেশি বেসামরিক মানুষ এবং অবকাঠামোর ক্ষতি করে। 
ফসফরাস বোমা মূলত অক্সিজেনের সংস্পর্শে এলে বায়ুমণ্ডলে জ্বলে ওঠে এবং ৮১৫ ডিগ্রি সেলসিয়াস (১৫০০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত তীব্র তাপের সৃষ্টি করে। এটি মানুষের মাংস হাড় পর্যন্ত পুড়িয়ে ফেলতে পারে।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...