| | পটিয়ার তাপমাত্রা: --°C
জাতীয়

দেশের সকল মেয়র-চেয়ারম্যানদের অপসারণ

দেশের সকল মেয়র-চেয়ারম্যানদের অপসারণ
দেশের সকল মেয়র-চেয়ারম্যানদের অপসারণ


ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান, ৪২৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যান, ৪৯৩টি পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। 

রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে অধিষ্টিত এসব চেয়ারম্যান-মেয়রদের অপসারণ করে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে শনিবার (১৭ আগস্ট) ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) অধ্যাদেশগুলোর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...