![]() |
| দুর্গম পাহাড়ের সন্ত্রাসী আস্তানা থেকে অস্ত্র-ড্রোন-জ্যামার উদ্ধার |
ভয়েস অব পটিয়া-চট্টগ্রাম ব্যুরোঃ বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে পাহাড়ী উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের একটি আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র-গোলাবারুদসহ অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, নেটওয়ার্ক জ্যামার ইত্যাদি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির অভিযানে উপজাতি সন্ত্রাসীদের আস্তানা থেকে ২টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ১টি অডিও/ভিডিও রেকর্ডার, ১টি ভিডিও ক্যামেরা, ১টি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, ১টি কিডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, ১টি দূরবীণ, ২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ, ২টি পাওয়ারফুল লাইট, ১টি সোলার সিস্টেম, ১টি আকাশ টিভি রিসিভার ও ১টি আমব্রেলা, ২টি এন্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র, বাংলা মদ, ১টি হেলমেট এবং রান্না করার প্রয়োজনীয় উপকরণ এবং রসদ সামগ্রী উদ্ধার করা হয়।

মন্তব্য করুন