| | | | পটিয়ার তাপমাত্রা: --°C
জাতীয়

নির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের গেজেট প্রকাশ
জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের গেজেট প্রকাশ

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) মধ্যরাতে এই গেজেট প্রকাশ করা হয়। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। এদিকে স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার কারাগারে রয়েছেন। সরকার বলছে, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি বা সিইসি শপথ পাঠ করাবেন। এমন পরিস্থিতিতে বিএনপির মহাসচিব বলছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে।
তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দ্রুতই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারীর পর হবে না।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি। নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তাদের জোটের শরিকরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াত জোটের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। 

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন- একটি জাতীয় সংসদ ও অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। গণভোটে সংস্কারের পক্ষে গণরায় এসেছে। এটা জুলাইয়ের স্বীকৃতি। ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনআকাঙ্খার প্রকাশ। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও কমিটমেন্ট থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...