| | পটিয়ার তাপমাত্রা: --°C
জাতীয়

দেশের ২৩ তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩ তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর; রাষ্ট্রপতি; বিএনপি
দেশের ২৩ তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা ৭.৩৭ টায় তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি। 

এর আগে গতকাল জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্ণেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম পান ৮৮ ভোট। রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য, ভোট দেন ৩৪৩ জন। 

এদিকে, আজ মন্ত্রীসভায় নতুন করে ৫ জন যুক্ত হয়েছেন। এ ছাড়া আগে প্রতিমন্ত্রী থাকা একজন নতুন করে মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে আজ শপথ নিয়েছেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান। 
মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিএনপির সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...