![]() |
| চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বর্ষীয়ান বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস মিয়া |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বর্ষীয়ান বিএনপি নেতা পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়াকে তিন বছরের জন্য চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (WASA)’র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোছাঃ আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৭(১) ধারা অনুযায়ী মোহাম্মদ ইদ্রিস মিয়া, পিতা: সিদ্দিক আহমদ, মাতা: ছায়েরা খাতুন, বাড়ী নম্বর: ইদ্রিস মিয়া চেয়ারম্যানের বাড়ী, গ্রাম/রাস্তা: ছনহরা, ডাকঘর: ছনহরা-৪৩৭০, পটিয়া, চট্টগ্রাম-কে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে নগরবাসীর নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গ্রাহকসেবার মান বাড়ানো এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ইদ্রিস মিয়া। একই সঙ্গে ওয়াসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

মন্তব্য করুন