| | পটিয়ার তাপমাত্রা: --°C
জাতীয়

গ্যাসের দাম বাড়ল ২৫২ টাকা

গ্যাসের দাম বাড়ল ২৫২ টাকা
গ্যাসের দাম বাড়ল ২৫২ টাকা

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। 

বিইআরসির সচিব মোঃ নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়। 

এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে। 

নতুন দাম ঘোষণার আগেই গত দুই সপ্তাহে বাজারে এলপিজি সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা। এর মধ্যে সেপ্টেম্বর মাসে বিইআরসি নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজি এলপিজি সিলিন্ডার খুচরা গ্রাহকদের কাছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্তও বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...