| | পটিয়ার তাপমাত্রা: --°C
জাতীয়

ফের বাড়ল গ্যাসের দাম

ফের বাড়ল গ্যাসের দাম, এলপিজি, সিলিন্ডার গ্যাস
গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানিয়েছে, আজ রাত ৮ টা থেকে নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। 
এর আগে, গত ২৯ অক্টোবর ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ থেকে বাড়িয়ে ১৯৭৬ টাকা করার প্রস্তাব করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। 

নতুন দাম ঘোষণার আগেই গত দুই মাস জুড়ে বাজারে এলপিজি সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা। এর মধ্যে সেপ্টেম্বর মাসে বিইআরসি নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজি এলপিজি সিলিন্ডার খুচরা গ্রাহকদের কাছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৭০০ টাকা পর্যন্তও বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা। 

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...