![]() |
| পটিয়ায় পাহাড় কেটে মৎস্য প্রকল্প নির্মাণ : মারাত্মক বিপর্যয়ে পরিবেশ |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়ার পূর্ব পাহাড়ের ঢালুতে এস্কেভেটর দিয়ে মাটি খনন করে
মৎস্য প্রকল্প নির্মাণ করছে একটি সিন্ডিকেট। প্রতিদিন রাতের
আধারে প্রশাসনকে ম্যানেজ করে মাটি বিকিকিনি চলছে পটিয়ার বিভিন্ন জায়গায়। এতে মারাত্মক বিপর্যয়ে পরিবেশ।
এলাকাবাসী সূত্র জানায়, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পটিয়া পৌরসভার ৭
নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের ছোট ভাই মোঃ কামরুল ইসলাম এই সিন্ডিকেটের প্রধান
হোতা। তার মদদে ইয়াছিন, গোলাপ, ফজুসহ বেশ কয়েকজন রাতের আধারে এস্কেভেটর দিয়ে পাহাড় কেটে মাটি বিক্রি করার ফলে মারাত্মক পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছে, সেই সাথে বিপন্ন হচ্ছে বিভিন্ন বনজ, ফলজ গাছসহ নানান ক্ষতি সাধিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
রয়েছে নীরব।
গত শনিবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় ২০০ শতক জায়গায় ৫০ ফুট
মাটি খনন করে মৎস্য প্রকল্প তৈরি করছে কামরুল ইসলাম গং। তবে কামরুল ইসলাম
দাবী করেন, খননকৃত পাহাড় তাদের খরিদকৃত জায়গা। উপজেলা নিবার্হী অফিসার রোকেয়া পারভীন
ও উপজেলা সমবায় অফিসার উদয়ন বড়ুয়া থেকে অনুমোদন নিয়ে এই মাটি খনন কাজ করে মৎস্য
প্রকল্প নির্মাণ করছে বলে তারা জানায়।
পরিবেশ রক্ষায় বর্তমানে কৃষি জমি ও পাহাড়ী ঢালুতে মাটি খনন করার কাজ সম্পূর্ণরূপে আইনে নিষিদ্ধ করলেও অদৃশ্য শক্তির ইশারায় ও স্থানীয় প্রশাসনকে মোটা
অংকের মাসোহারা দিয়ে ম্যানেজ করে নির্দ্বিধায় মাটি খনন কাজ চালিয়ে যাওয়ায়, পাহাড়ী ঢালুতে বসবাসরতদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অতিসত্বর উর্ধতন কর্তৃপক্ষকে মৎস্য প্রকল্পের নামে মাটি খনন কাজ বন্ধ করে পাহাড় ও আবাদি জমি
রক্ষা করার জোর দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার রোকেয়া পারভীন এর সাথে মুঠোফোনে একাধিক
বার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন