| | পটিয়ার তাপমাত্রা: --°C
ইউনিয়ন

শ্রীমাই রেল ব্রীজের জরাজীর্ণ অবস্থা, যে কোন সময় দূর্ঘটনার আশঙ্কা

শ্রীমাই রেল ব্রীজের জরাজীর্ণ অবস্থা, যে কোন সময় দূর্ঘটনার আশঙ্কা; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
শ্রীমাই রেল ব্রীজের জরাজীর্ণ অবস্থা, যে কোন সময় দূর্ঘটনার আশঙ্কা

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পটিয়ার শ্রীমাই খালের উপর ৩৮ নং রেল ব্রীজ। যে কোন সময় ভেঙে পড়ে ঘটে যেতে পারে দুর্ঘটনা। 
চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নাধীন শ্রীমাই খালের উপর নির্মিত রেল সংযোগ ব্রীজটির জরাজীর্ণ অবস্থা। কাঠের স্লীপার এর সাথে বাঁশ দিয়ে আটকানো অবস্থায় কোনরকম ঠিকে আছে ব্রীজটি। দ্রুত মেরামত করা না হলে স্লীপারগুলো খুলে যে কোনসময় ঘটতে পারে রেল দুর্ঘটনা। রেল ব্রীজের এহেন জরাজীর্ণ অবস্থার কথা জেনেও রেল কর্তৃপক্ষের যেন নেই কোন মাথা ব্যাথা! 
তাছাড়া প্রতিনিয়ত শ্রীমাই রেল ব্রীজের নীচ থেকে প্রতিনিয়ত বালু উত্তোলনের ফলে সৃষ্টি হয়েছে ব্রীজের পিলারের পাশে অনেক গর্তের। এর ফলে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেতে ব্রীজটির স্থায়ীত্বের।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, যদি রেললাইনের কোন জায়গায় দুর্ঘটনা ঘটে তখন তড়িঘড়ি করে বাঁশ দিয়ে স্লীপার গুলো বেঁধে দেয়, এভাবে বছরের পর বছর পার হলেও রেলওয়ে কর্তৃপক্ষ জরাজীর্ণ ব্রীজটির স্থলে নতুন ব্রীজ নির্মাণে নেয়নি কোন উদ্যোগ। তারা এর আশু সমাধান দাবি করেছেন।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...