| | পটিয়ার তাপমাত্রা: --°C
চট্টগ্রাম দক্ষিণ জেলা

আজ থেকে (৬ জুন) শুরু হতে যাচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন


ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে আবেদন গ্রহণ শুরু হবে আজ ৬ জুন। চলবে ১৮ জুন পর্যন্ত। আর ফল প্রকাশ হবে ২৫ জুন।

আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন করতে হবে। পাশাপাশি আগের মতো টেলিটকেও খুদেবার্তা পাঠিয়ে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
তবে এ জন্য প্রতি আবেদনের (প্রতি কলেজের জন্য এক আবেদন) জন্য ১২০ টাকা দিতে হবে।
আর অনলাইনে এক আবেদনেই পাঁচটি কলেজের নাম পছন্দক্রম অনুযায়ী দেওয়া যাবে। ফি প্রযোজ্য হবে ১৫০ টাকা।

কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সবার জন্যই একই নিয়মে আবেদন করতে হবে। যারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে, তারা ২১ জুন পর্যন্ত ভর্তির আবেদনের সুযোগ পাবে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডগুলোর সিদ্ধান্ত অনুযায়ী একাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তি হবে-তা নির্ধারণ করবে শিক্ষা বোর্ড। অনলাইনে শিক্ষার্থীর আবেদনের পছন্দক্রম থেকে তার এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করা হবে; যেখানে শিক্ষার্থীকে ভর্তি হতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ভর্তি প্রক্রিয়ার কাজটি করবে ঢাকা শিক্ষা বোর্ড। একজন শিক্ষার্থী আবেদন করা পাঁচটি কলেজের কোনোটিতেই ভর্তির যোগ্য না হলে, সে ক্ষেত্রে কী হবে- জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, ‘তখন শূন্য আসন থাকা কলেজে ভর্তি হবে। আসনের কোনো অভাব নেই। বরং অনেক আসন ফাঁকা থাকে।’

আবেদনের নিয়মাবলী

আজ থেকে (৬ জুন) শুরু হতে যাচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন;পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
আজ থেকে (৬ জুন) শুরু হতে যাচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন

বাংলাদেশের সকল কলেজের EIIN পেতে ডাউনলোড করুন

http://www.teletalk.com.bd/cad.pdf

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...