| | পটিয়ার তাপমাত্রা: --°C
অপরাধ

পটিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন; গ্রেফতার ৩ জন

পটিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন; গ্রেফতার ৩ জন; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন; গ্রেফতার ৩ জন

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়ায় শিশুদের মার্বেল খেলার জের ধরে মারামারিতে মোহাম্মদ কামাল উদ্দিন (২৮) নামে একজন ছুরিকাঘাতে খুন হয়েছেন।

রোববার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের দক্ষিণ চাটরা গ্রামের মৌলভী পাড়ার আবদুল মাবুদের পুত্র।

পুলিশ ঘটনার পর অভিযান চালিয়ে মোঃ গফুর (৩৬), মোঃ বেলাল (৪০) ও মোঃ কামাল (৩০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে।

পটিয়া থানার ওসি মোঃ রেফায়েত উল্লাহ খুন এবং তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ চাটরা গ্রামে একদল শিশু রোববার সকালে মার্বেল খেলছিল। খেলার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও বাকবিতন্ডতা হয়। হাতাহাতির সময় নিজের ভাতিজাতে বাঁচাতে যান কামাল। কামাল বাঁচাতে যাওয়ার পর ঘটনা ছড়িয়ে পড়ে শিশুদের অভিভাবকদের মধ্যে। দু’পক্ষে মারামারিও শুরু হয়। এক পর্যায়ে গফুরসহ কয়েকজন মিলে কামালকে ছুরিকাঘাত করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এতে কামাল ঘটনাস্থলেই মারা যান।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...