![]() |
| পটিয়ার ভেল্লাপাড়ায় শ্রমিকের বাসায় সন্ত্রাসী হামলা, আহত ৫ |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় বাবুল ড্রাইভারের ভাড়াটিয়া বাসায় থাকা একদল শ্রমিকের ওপর সন্ত্রাসীরা গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হামলা চালিয়ে নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নেয়। হামলায় ৫ শ্রমিক আহত হয়। এতে গুরুতর জখম অবস্থায় মোঃ সেলিম (২৮) নামে এক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্য শ্রমিকেরা হলেন, শাহাদুল করিম (৩২), তারেজুল আলম (৩৫), মোঃ নাছির (৩২), মোঃ জামাল (২৬)।
এ ঘটনায় গতকাল বুধবার বাঁশখালী উপজেলার কাতেকপাড়া গ্রামের আবদুল জলিল বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, উপজেলার ভেল্লাপাড়া এলাকার ইঞ্জিনিয়ার ওয়াহিদুল আলম সড়কে নির্মাণ শ্রমিকরা কাজ করে আসছিলেন। গতকাল ঠিকাদার তাদের মজুরীর টাকা পরিশোধ করেন। এ খবর পেয়ে একদল সন্ত্রাসী বাসায় হামলা চালিয়ে নগদ ৫০ হাজার টাকা, ৪টি মোবাইল সেট, নির্মাণ কাজের সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ জানান, ‘এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য করুন