| | পটিয়ার তাপমাত্রা: --°C
ইউনিয়ন

জিরিতেও ট্রান্সফরমার বিকল; বিদ্যুৎ নিয়ে দুর্ভোগে পটিয়াবাসী

জিরিতেও ট্রান্সফরমার বিকল; বিদ্যুৎ নিয়ে দুর্ভোগে পটিয়াবাসী; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
জিরিতেও ট্রান্সফরমার বিকল; বিদ্যুৎ নিয়ে দুর্ভোগে পটিয়াবাসী

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়া পৌরসভার পর এবার উপজেলার দক্ষিণ জিরি লামারবাজার এলাকায় ঈদের আগের দিন থেকে চারদিন ধরে ট্রান্সফরমার বিকল হওয়ায় সহস্রাধিক গ্রাহক অন্ধকারে।

এদিকে গ্রাহকরা অভিযোগ তুলেছেন পল্লী বিদ্যুৎ সমিতির গুটিকয়েক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, ২০ শতাংশ ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করায় বিকল ট্রান্সফরমার সচল করা যাচ্ছে না।

উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি ও জিরি এলাকার গ্রাহক নূর মোহাম্মদ চৌধুরী ভয়েস অব পটিয়া’কে জানান, ‘ঈদের দিন বিকেল ৪ টায় ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হলেও এখনো পর্যন্ত ট্রান্সফরমারটি সচল করতে পারে নি। ট্রান্সফরমারের পার্শ্ববর্তী ফিরোজা পোলট্রি ফার্ম থাকায় ওই ব্যবসায়ীর নিকট থেকে ২০ শতাংশ ক্ষয়ক্ষতির টাকা পরিশোধ করতে হয়। কিন্তু সে পরিশোধ না করায় তার জন্য অন্যান্য আবাসিক গ্রাহকেরা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।’

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...