![]() |
| পটিয়ায় বন্যা দুর্গতদের জন্য ১০ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়ায় গত ৪ দিনের টানা প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফসলী জমি ও ৪ হাজার পুকুরের মৎস্য সম্পদ ভেসে যাওয়ায় কৃষি ও মৎসজীবীদের মাথায় হাত। উপজেলার ২২ ইউনিয়নের প্রায় সবগুলো প্রধান এবং অভ্যন্তরীণ সড়ক পানিতে ভেঙে তলিয়ে যাওয়ায় পটিয়া সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন বসত ঘর পানির তোড়ে ভেঙে যাওয়ায় অনেক পরিবারের মানুষ না খেয়ে মানবতার জীবন-যাপন করছে বলে খবর পাওয়া গেছে।
পটিয়া উপজেলা প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে জেলা প্রশাসন দুর্গত মানুষের জন্য ১০ মেট্রিক টন চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন বলে ইউএনও রোকেয়া পারভীন জানান।
এ উপলক্ষে ইউএনও’র সভাপতিত্বে আয়োজিত এক জরুরী সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাশেদ মনোয়ার, সাবেক সভাপতি আ.ক.ম সামশুজ্জামান, এমপি প্রতিনিধি দেবব্রত দাশ, জেলা আওয়ামীলীগ নেতা এ.কে.এম মতিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সহ ২২ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ক্ষয়-ক্ষতির ভিত্তিতে আনুপাতিকহারে ইউনিয়নগুলোতে প্রাপ্ত এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও ইউএনও রোকেয়া পারভিন ইউনিয়ন পর্যায়ে ক্ষয়-ক্ষতি নিরূপণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে জানান।

মন্তব্য করুন