| | পটিয়ার তাপমাত্রা: --°C
ইউনিয়ন

পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার বেহাল দশা

পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার বেহাল দশা; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার বেহাল দশা

ভয়েস অব পটিয়া-হাবিলাসদ্বীপ প্রতিনিধিঃ পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার বেহাল দশা-চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। 

সরেজমিনে পরিদর্শনে আমাদের হাবিলাসদ্বীপ প্রতিনিধি জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন ৫০-৬০ টি ট্রাক (যার ওজন ৫০ টনের অধিক) আসা যাওয়া করে। যা শিকলবাহা পাওয়ার প্ল্যান্টের নতুন বিদ্যুৎ কেন্দ্রে সিলেটের পাথর আনা-নেওয়া করে। এত ছোট রাস্তায় এই অধিক পরিমাণ ভারী ট্রাক চলাচলের ফলে রাস্তাটির পলস্তেরা-পাথর উঠে গিয়ে এখন এটি খালে পরিণত হয়েছে। যার দরুণ এই রাস্তায় নিয়মিত চলাচলকারী ছোট গাড়িগুলো প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে অনেক মানুষ নানাভাবে গুরুতর হওয়ার আশঙ্কায় দিনানিপাত করছে।

এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বললে তারা ভয়েস অব পটিয়া’কে বলেন, উক্ত রাস্তাটি দ্রুত মেরামত করে যাত্রীগণকে নির্বিঘ্নে চলাচলের পথকে সুগম করে দেওয়ার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং ‍উপজেলা চেয়ারম্যানের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...