| | পটিয়ার তাপমাত্রা: --°C
ইউনিয়ন

পটিয়ায় বাস-চেয়ারকোচ মুখোমুখি সংঘর্ষ; আহত ২০

পটিয়ায় বাস-চেয়ারকোচ মুখোমুখি সংঘর্ষ; আহত ২০; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; BRTC bus
পটিয়ায় বাস-চেয়ারকোচ মুখোমুখি সংঘর্ষ; আহত ২০

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় বিআরটিসি বাস-চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

জানা যায়, উপজেলার শান্তিরহাট এলাকায় আজ সোমবার ২ টার সময় কক্সবাজারমুখী এস. আলম পরিবহনের একটি চেয়ারকোচের সাথে চট্টগ্রামমুখী বিআরটিসি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হন। 

পটিয়ায় বাস-চেয়ারকোচ মুখোমুখি সংঘর্ষ; আহত ২০; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; BRTC bus
পটিয়ায় বাস-চেয়ারকোচ মুখোমুখি সংঘর্ষ; আহত ২০

এ দিকে গতকাল রবিবার সকাল ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার হরিণখাইন এলাকায় কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের চেয়ারকোচ (চট্টমেট্টো- ১১-২৩৭) এর সাথে চট্টগ্রামমুখী পটিয়ার একটি বাস (ঢাকা মেট্টো-০৬-১৮৬) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ১০ যাত্রী আহত হন।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল আজম ভয়েস অব পটিয়া’কে জানান, ‘আজ সোমবার বিআরটিসি বাস-চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষের দূর্ঘটনায় ১০ যাত্রী আহত হন ও গতকাল রবিবার কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহন চেয়ারকোচ (চট্টমেট্টো- ১১-২৩৭) এর সাথে চট্টগ্রামমুখী পটিয়ার একটি বাস (ঢাকামেট্টো-০৬-১৮৬) মুখোমুখি সংর্ঘষে আরও ১০ আহত হন। আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।’

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...