![]() |
| স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে পটিয়া সরকারী কলেজ অধ্যক্ষকে মানপত্র প্রদান |
ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ ডিজিটাল পটিয়া বাস্তবায়নে তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট।
প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে আজ বুধবার (২৬ জুলাই) স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট-পটিয়ার পক্ষ থেকে পটিয়া সরকারী কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর এ.এন.এম. ইউসুফ চৌধুরী স্যারকে মানপত্র প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালক এবং সদস্যবৃন্দ।
উক্ত ‘মানপত্র প্রদান’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউটের প্রধান পরিচালক জাহিদুল ইসলাম জিহান, অফিস প্রশাসন কর্মকর্তা তারেকুল ইসলাম, স্টারলিট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য তুহিন মাহমুদ সবুজ, আইটি কনসালটেন্ট ইঞ্জিনিয়ার ফাহাদ সহ স্টারলিট ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং পটিয়া সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবদুস সালাম হাওলাদার, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পার্থ সারথি সোম’সহ পটিয়া সরকারী কলেজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য গত ১৯ জুলাই ২০১৫ ইং তারিখে স্টারলিট ফাউন্ডেশনের সহায়তায় ‘স্টারলিট প্রফেশনাল ইনস্টিটিউট’ যাত্রা শুরু করে।

মন্তব্য করুন