| | পটিয়ার তাপমাত্রা: --°C
অপরাধ

পটিয়ার শিকলবাহা এলাকা থেকে ৩৫ বস্তা চোলাই মদ উদ্ধার

পটিয়ার শিকলবাহা এলাকা থেকে ৩৫ বস্তা চোলাই মদ উদ্ধার; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; বড়উঠান; শিকলবাহা
পটিয়ার শিকলবাহা এলাকা থেকে ৩৫ বস্তা চোলাই মদ উদ্ধার

ভয়েস অব পটিয়া-পশ্চিম পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার বড়উঠান ইউনিয়নাধীন শিকলবাহা খাল থেকে গত মঙ্গলবার বিকেলে ৩৫ বস্তা দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। 

জানা যায়, শিকলবাহা খালে নৌকাযোগে একদল মাদক ব্যবসায়ী খালের পাড়ে এ চোলাই মদগুলো মজুদ করছিলো। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল আলমকে অবহিত করলে তিনি পটিয়া থানা পুলিশকে খবর দেন। পটিয়া থানার ওসির নির্দেশে এস.আই আনোয়ার, অলিউল্লাহ, মশিউর এর নেতৃত্বে একদল পুলিশ এ চোলাই মদগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উদ্ধারকৃত চোলাই মদগুলোর আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা হতে পারে বলে পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী জানান। 

অপরদিকে গত সোমবার এস আই নাদিম মাহমুদ ভূইয়া ও কুতুব উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পটিয়া উপজেলার বাথুয়া গ্রামের আহমদ হোসেন প্রকাশ আবু, মোহাম্মদ ইয়াসিনকে ৩০ লিটার মদ সহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় পৃথক দুটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...