![]() |
| পটিয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুঁড়ে ২০ লাখ টাকার ক্ষতি |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুঁড়ে নগদ অর্থসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকাল ৭ টায় উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের লাউয়ারখীল গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন নেপাল দাশ (৭৫), রাখাল দাশ (৬২), রবি দাশ (৫০) ও গীতা দাশ (৫০)।
আমাদের শোভনদন্ডী প্রতিনিধি জানান, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পটিয়া উপজেলার শোভনদন্ডীর লাউয়ারখীল গ্রামের রায় গোপাল, নেপাল দাশ, রাখাল দাশ ও দীপক দাশের ঘর সম্পূর্ণ পুঁড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার এক ঘন্টা পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে ৪টি পরিবারের ৮টি রুমের সম্পূর্ণ মালামাল পুঁড়ে ছাই হয়ে যায়।
এতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন