| | পটিয়ার তাপমাত্রা: --°C
অপরাধ

পটিয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড প্রদান

পটিয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড প্রদান; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড প্রদান

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে তিন মাস করে ভ্রাম্যমান আদালত কারাদন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ীরা হলেন, পৌর সদরের পাইকপাড়া এলাকার আবুল কালামের পুত্র মঈনুল কালাম বাবু (৩০) ও একই এলাকার আবদুল মাবুদের পুত্র আবদুল মান্নান (৩০)।

শুক্রবার রাত ৯ টায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গৌতম বাড়ৈ ইয়াবা ব্যবসায়ীদের এই কারাদন্ড দেন। ভ্রাম্যমান আদালত ওই সময় উপজেলার মনসা এলাকার মোজাহের নবীর পুত্র নুরুল আলমকে (৬০) গাঁজা সেবনের দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের (পটিয়া সার্কেল) পরিদর্শক মোঃ হোসেন মিয়া ভয়েস অব পটিয়াকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী বাবু ও মান্নাকে গ্রেফতার করার পর ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে বিচারক তাদের দুইজনকে তিন মাস করে কারাদন্ড দেন।’
তিনি আরো জানান, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস পটিয়া সার্কেলের অধীনে পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলায় জনবল সংকটের কারণে মাদক ব্যবসায়ীদের দমানো যাচ্ছে না। মাদক নিরসন করতে হলে এলাকার সচেতন লোকদের মাদকবিরোধী ভূমিকা পালন করতে হবে।’

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...