| | পটিয়ার তাপমাত্রা: --°C
ইউনিয়ন

পটিয়ায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের ‘আইসিটি স্কিল ডেভেলপমেন্ট’ কর্মশালা

পটিয়ায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের আইসিটি স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের আইসিটি স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ পটিয়ায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে দু'দিন ব্যাপী ‘আইসিটি স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা ০৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে সম্পন্ন হয়েছে।

পটিয়া উপজেলার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

মঙ্গলবার সকালে দু'দিন ব্যাপী কর্মশালাটি শুরু হয়ে গতকাল বুধবার বিকেলে সম্পন্ন হয়। সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ধীমান বড়ুয়া। 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুখরিতা রানী দেবী, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনি হোড়, সাধারণ সম্পাদক যীশুদেব পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ এহসানুল হক, মোঃ আজিম, সোহেল, আবদুল্লাহ, বিশু বিশ্বাস, আসিফ, মুন্না, মাসুদ পাশা, রাব্বি, তৌহিদ, নয়ন শীল প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ধীমান বড়ুয়া তার বক্তব্যে বলেন, ‘গ্রামাঞ্চলের স্কুল শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা বেশি বেশি আয়োজন করা দরকার। এতে করে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাবে।’

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...