| | পটিয়ার তাপমাত্রা: --°C
ইউনিয়ন

পটিয়ার হাবিলাসদ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত ১০ পরিবারের ঘরবাড়ি

পটিয়ার হাবিলাসদ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত ১০ পরিবারের ঘরবাড়ি; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ার হাবিলাসদ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত ১০ পরিবারের ঘরবাড়ি

ভয়েস অব পটিয়া-হাবিলাসদ্বীপ প্রতিনিধিঃ পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়ার ৪ নং ওয়ার্ড খালেক সওদাগরের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১০ টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। 

আমাদের হাবিলাসদ্বীপ প্রতিনিধ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে খালেক সওদাগর এর বাড়ির আকবর এর ঘরে থাকা সৌরবিদ্যুতের লাইন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন এবং ফায়ার ব্রিগেড এর সহায়তার প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ১০ টি পরিবারের প্রায় ২০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর ঘরের মাটি ছাড়া বাকি সবকিছু পুঁড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকান্ডে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এক ব্যবসায়ী নুরুল হুদা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভয়েস অব পটিয়া’কে বলেন, ‘তার নগদ ৫ লক্ষ টাকার অধিক পুঁড়ে ছাই হয়ে গেছে।’

এদিকে এই ঘটনার দিন রাত ১২ টার দিকে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান, পটিয়া থানার একটি দল এবং অন্যান্য ইউপি সদস্যরা। তারা ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...