| | | | পটিয়ার তাপমাত্রা: --°C
অপরাধ

কথা কাটাকাটিকে কেন্দ্র করে পটিয়ায় যুবক খুন

কথা কাটাকাটিকে কেন্দ্র করে পটিয়ায় যুবক খুন; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
কথা কাটাকাটিকে কেন্দ্র করে পটিয়ায় যুবক খুন


ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে পটিয়ায় প্রতিবেশীর হাতে খুন হয়েছেন মাহবুল আলম (৩৫) নামের এক যুবক। এ ঘটনায় প্রতিবেশী মোঃ রুবেলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত আটটার দিকে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুল আলম কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের সামশু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরিণখাইন গ্রামে রাস্তার ওপর খড় (ঘাস) শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশী সুইল্যা মিয়ার পরিবারের সঙ্গে মাহবুল আলমের স্ত্রী রিনা আক্তারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সুইল্যা মিয়ার ছেলে রুবেলের শ্বশুড় লেদু মিয়া মাহবুল আলমকে ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটিয়ায় একজন খুন হয়েছেন। এতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...