![]() |
| পটিয়ার মাদক সম্রাট অরুণ নাথ গ্রেফতার |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়ার মাদক সম্রাট নামে পরিচিত অরুণ নাথকে গতকাল রবিবার রাত ৮টায় অভিযান চালিয়ে উপজেলার ধলঘাট ইউনিয়ন থেকে ২৪ লিটার মদসহ গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত অরুণ নাথ ধলঘাট ইউনিয়নের মৃত সূর্য কুমার নাথের পুত্র।
জানা যায়, অরুণ নাথ একটি সিন্ডিকেট গঠন করে দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম ভয়েস অব পটিয়া’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ লিটার মদসহ অরুণ নাথকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে ও তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে মাদক সম্রাট অরুণ নাথ তাদের সিন্ডিকেটের কয়েকজনের নাম প্রকাশ করেছে।

মন্তব্য করুন