| | পটিয়ার তাপমাত্রা: --°C
অপরাধ

পটিয়ার কচুয়াই-এ সন্ত্রাসী হামলায় আহত ৩

পটিয়ার কচুয়াই-এ সন্ত্রাসী হামলায় আহত ৩; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ার কচুয়াই-এ সন্ত্রাসী হামলায় আহত ৩

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকী পাড়ায় এক সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার খোরশেদ আলম নামক এক সন্ত্রাসীর নেতৃত্বে ১৪/১৫ জনের একটি দল আবুল হোসেন ফারুকী নামক এক ব্যক্তির বসত ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে বাধা দিতে গেলে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। আহতরা হলেন, মোঃ আবুল হোসেন ফারুকী (৫৫), রোকেয়া বেগম (৫০), বাদীর স্ত্রী সুলতানা বেগম (২৩)। আহতদেরকে মারধর করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে বাদী জানান। 

জানা যায়, সন্ত্রাসী খোরশেদ আলম এর আদিনিবাস উপজেলার হাইদগাঁও ইউনিয়নের। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, নারী-নির্যাতন মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। সে বর্তমানে ফারুকী পাড়ায় এসে বসতবাড়ি স্থাপন করে বসবাস শুরু করছে। হাইদগাঁও এলাকাবাসী খোরশেদ আলমকে তার এসব অপকর্মের জন্য একাধিকবার গণধোলাই দিয়ে এলাকাছাড়া করে। এরপর সে ফারুকী পাড়ায় এসে এখনো এসব অপরাধমূলক কর্মকান্ড করে যাচ্ছে বলে জানায় এলাকাবাসী। এই অপকর্ম থেকে মুক্তির জন্য এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 

এ ব্যাপারে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। অভিযোগ নং- এসডিআর-৪২৯০/১৫।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...