| | পটিয়ার তাপমাত্রা: --°C
ইসলাম

চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ; ঈদ উল ফিতর; রমযান; শাওয়াল; Eid; Eid Al Fitr; Ramadan; Shawwal
চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ঈদ মুবারক। আগামীকাল শনিবার (২২ এপ্রিল) দেশব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

আজ শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে  জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরী ১৪৪৪ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...