| শিক্ষার্থীদের যৌন হয়রানী, পটিয়া কলেজের অধ্যাপক-অফিস সহকারীকে অব্যহতি |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের যৌন হয়রানী, দাঁড়ি-পর্দা-হিজাব-ধর্ম নিয়ে কটাক্ষ ও বিভিন্নভাবে অসৌজন্যতামূলক আচরণের অভিযোগের কারণে পটিয়া সরকারী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রিয়াজ আহমেদ ও অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক উত্তম কুমার দাসের বিরুদ্ধে তদন্ত চলাকালীন কলেজের যাবতীয় কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। আজ কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
মন্তব্য করুন