| | পটিয়ার তাপমাত্রা: --°C
জাতীয়

সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি

সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি; বাংলাদেশ সেনাবাহিনী; Bangladesh Army; Defence
সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি



ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ সশস্ত্র বাহিনীর ইতিহাসে সর্বপ্রথম নারী মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন ডা. সুসানে গীতি। বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক, রোববার (৩০ সেপ্টেম্বর) সেনা সদরদফতরে তাকে মেজর জেনারেল পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

মেজর জেনারেল সুসানে গীতি’র স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মোঃ হোসেন সাদ (অবঃ) একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। 

প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনীতে নারী অফিসারকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়ার মাধ্যমে সেই পদক্ষেপের আরো একটি নতুন দিগন্তের সূচনা হলো। 

মেজর জেনারেল সুসানে গীতি ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদবিতে যোগদান করেন। তিনি ১৯৯৬ সালে প্রথম নারী হিসেবে হেমাটোলজি'তে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...