![]() |
| পটিয়া বাইপাস : পথচারীকে বাঁচাতে বাস উল্টে খাদে; নিহত ১, আহত ১৭ |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপুল অভিমুখে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস উল্টে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়।
পটিয়ার বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মৌলভি মোহাম্মদ শামসু (৫৫) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার বিপণি বিতান ‘লাকি প্লাজা’র মেহেদি স্টোর নামের একটি দোকানের মালিক। তিনি সাতকানিয়ার বাসিন্দা।
ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, সৌদিয়া পরিবহনের বাসটি দ্রুতগতিতে চট্টগ্রাম নগরীর দিকে আসছিল। পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় একজন পথচারী হঠাৎ সড়কে উঠে পড়ে। এসময় ওই পথচারীকে বাঁচাতে জোরে ব্রেক কষে বাসের চালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের ধানক্ষেতে উল্টে আছড়ে পড়ে। বাসে থাকা ব্যবসায়ী মৌলভি মোহাম্মদ শামসু ঘটনাস্থলেই মারা যান বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী টিম আহত ১৭ জনকে বাস থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।


মন্তব্য করুন