![]() |
| ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলাদেশের সশস্ত্র বাহিনী |
ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
আজ মঙ্গলবার ২৬ জানুয়ারী ভারতের দিল্লীতে বাংলাদেশ সেনা-নৌ-বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত ১২২ সদস্যের একটি দল সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছে।
‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি’ ব্যান্ডের তালের সঙ্গে কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটি। বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের সমন্বিত কন্টিনজেন্টের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্ণেল আবু মুহাম্মদ শাহনূর শাওন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৬ জানুয়ারী ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আমন্ত্রণ জানায় ভারতের হাইকমিশন।
ভারতের প্রজাতন্ত্র দিবসে এই পর্যন্ত বাংলাদেশসহ মোট ৩টি দেশের সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করেছে। সেনা-নৌ-বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত সশস্ত্র বাহিনীর কন্টিনজেন্টের কুচকাওয়াজে বাংলাদেশের অংশগ্রহণ এই প্রথম।
ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলাদেশের সশস্ত্র বাহিনী#IndianRepublicDay #Bangladesh #BangladeshArmedForces
— Voice of Patiya (@voiceofpatiya) January 26, 2021
ভিডিও : দুরদর্শন ন্যাশনাল pic.twitter.com/2DzfvkpVBY

মন্তব্য করুন