![]() |
| টানা বর্ষনে পটিয়া-ভাটিখাইন কেরিঞ্জা সড়ক বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: টানা বর্ষণে শ্রীমাই খালের বেড়িবাঁধ ভেঙে পটিয়া-ভাটিখাইন কেরিঞ্জা সড়ক, ভট্টাচার্য্য রাস্তার মাথা, বলির টেক, জসিম ড্রাইভার বাড়ী সংলগ্ন রাস্তা প্লাবিত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
এছাড়া ভাটিখাইন ব্রীজের আশেপাশে ভাঙ্গন শুরু হয়েছে। শ্রীমাই খালের আশেপাশে আর দুইদিন বৃষ্টির পানি প্রবাহিত হতে থাকলে পুরো বেড়িবাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান এর অনিয়ম থাকায় ভাঙ্গনকৃত স্থানে বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। বেড়িবাঁধ নির্মাণ যেভাবে করার কথা ছিল সেভাবে না করাতে ভাঙ্গন শুরু হয়েছে।
গত বছর বেড়িবাঁধ নির্মাণ হলেও একবছর অতিবাহিত না হলে বেড়িবাঁধটি ভেঙ্গে যায়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ সিকদার জানান, ‘আমি ও স্থানীয় চেয়ারম্যান এর সহযোগীতায় আপাতত ভেঙ্গে যাওয়া স্থানে বালি ও গাছ দিয়ে ভরাট করছি। আশা করছি অতিদ্রুত এটার একটি স্থায়ী সমাধান করতে পারব।’

মন্তব্য করুন